পটাশপুরে বিজেপির যুব মোর্চা সহ-সভাপতি সহ 400 নেতাকর্মী তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ পূর্ব মেদিনীপুর জেলায় এবার ভাজপায় ধস। ভাজপা ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির যুব মোর্চার সহ সভাপতি ও ৪০০ কর্মী সমর্থক। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের মথুরা অঞ্চলে ২০০ জন বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। মথুরা গ্রাম পঞ্চায়েতর চক্রশুল বুথে এই দিন বিজেপির পটাশপুর ২ পূর্ব মন্ডলের যুব মোর্চার সহ সভাপতি বুদ্ধদেব দাসের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করেন ৭০ টি পরিবারের ২০০ জন কর্মী সমর্থক।
এই সভাতে উপস্থিত ছিলেন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস এর সভাপতি কৃষ্ণেন্দু রায়চৌধুরি, মথুরা গ্রাম পঞ্চায়েত এর প্রধান অমিত মন্ডল, মথুরা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি সন্তু মান্না ও অন্যান্য নত্রিত। বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান কারতে আশা কর্মিদের হাতে দলিয় পতাকা তুলে দেন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস এর সভাপতি কৃষ্ণেন্দু রায় চৌধুরী ও মথুরা অঞ্চলের প্রধান অমিত মন্ডল। অঞ্চল তৃণমূল সভাপতি কৃষ্ণেন্দু রায় চৌধুরী জানান দলের কাছে ও উন্নয়নে খুশি হয়ে আজকে আমাদের দলে কয়েকশ কর্মি সর্মথন যোগদান করলেন আগামী দিন আরো অনেক সংখ্যাক মানুষ যোগদান করবেন আমার আশাবাদী।
দলত্যাগী ভাজপা নেতাকর্মীদের অভিযোগ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে দলে তারই একাধিপত্য চলছে। আদি নেতাকর্মীদের দলের কোনো অনুষ্ঠানে ডাকা পর্যন্ত হয় না দলের কোনো কর্মসূচি জানানো হয় না। শুভেন্দু বিজেপিতে দাগি দুষ্কৃতীদের আমদানি করছেন এই পরিস্থিতিতে দলীয় নেতৃত্ব কে জানিয়ে কোনো কাজ হয়নি তাই তারা দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মানুষের কাজ করার জন্য।
অন্যদিকে তৃণমূলের দাবি গোটা জেলায় বিজেপি সংগঠন কার্যত ভেঙে পড়েছে শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বহু পুরনো বিজেপি নেতা কর্মী তারা তৃণমূলের আসতে চাইছেন এছাড়া যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তাদেরও অনেকে ফের তৃণমূলের দিতে চাইছেন দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত করা হচ্ছে তবে আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপিতে বড় ধরনের ধস নামতে চলেছে এমনই দাবি তৃণমূল নেতৃত্বের।

Post a Comment